সেখ সামসুদ্দিন : ১৪ জুলাই, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খানের নির্দেশে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে প্রত্যেক অঞ্চলের যে প্রস্তুতি মিছিলের আয়োজন করা হয়েছে আজ তাঁর সপ্তম মিছিল। আবুজহাটি ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও ২১শে জুলাই ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা শহীদ স্মরণ সভা উপলক্ষে এক মহামিছিলের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি সহ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান সহ জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভূতনাথ মালিক সহ আবুজহাটি ১ পঞ্চায়েত প্রধান আসরফ আলী সহ জামালপুর ব্লক তথা বেড়ুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাহাবুদ্দিন সেখ, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিকবৃন্দ সহ অঞ্চলের প্রত্যেকে বুথ থেকে আসা প্রায়১৮০০-২০০০ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, পঞ্চায়েত সমিতির সদস্য সহ সক্রিয় কর্মীরা।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খানের নির্দেশে ২১শে জুলাই সভা উপলক্ষে এক মহামিছিল করা হয়
-
নতুন গতি - আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার
- 14
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























