১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

ভাই ও তার দুই ছেলের হাতে ধারালো অস্ত্রের আঘাতে জখম দাদা

মালদা, ৬ ফেব্রুয়ারি: ভাই ও তার দুই ছেলের হাতে ধারালো অস্ত্রের আঘাতে জখম দাদা । ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মোথাবাড়ি থানার বজুঘোষ টোলা এলাকায় । পরিবার সূত্রে জানা গেছে আক্রান্ত দাদার নাম নিতাই ঘোষ (৫৫)। অভিযুক্তরা হলেন ভাই ভদু ঘোষ তার দুই ছেলে।

জানা গেছে শনিবার রাতে এলাকার এক সরস্বতী পুজোর মণ্ডপের সামনে অপর ভাইয়ের ছেলেকে মারধোর করছিল কাকা ভুদু ঘোষ ও তার দুই ছেলে। ভাইপোকে মারধর করতে দেখে নিতাই ঘোষ প্রতিবাদ করায় ভুদু ও তার দুই ছেলে মিলে নিতাই ঘোষের মাথায় ও হাতে এলোপাথাড়ি কোপ মারে। রক্তাক্ত অবস্থায় নিতাই ঘোষকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। এই বিষয়ে মোথাবাড়ি থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্তরা পলাতক।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভাই ও তার দুই ছেলের হাতে ধারালো অস্ত্রের আঘাতে জখম দাদা

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২২, রবিবার