নিজস্ব প্রতিবেদন:- এবারে দার্জিলিং এ ফুটবে ঘাসফুল।আজ সকালে দার্জিলিং এর দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সঞ্জয় গুরুঙ্গ এর প্রচারে এসে এইভাবেই গলা মেলালেন শিলিগুড়ির তৃণমূল নেতা অলোক চক্রবর্তী,সুপ্রকাশ ঘোষ এবং অন্যান্য শিলিগুড়ি থেকে আসা কাউন্সিলারেরা।শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার সীমা সুববা পাহাড়ের জন্য মুখ্যমন্ত্রী কি কি করেছেন এবং কি কি করবেন পাহাড়ের জন্য সেটা পাহাড়ের ভাষায় অধিবাসী দের বুঝিয়ে দেন।এছারা পাহাড়ের বাঙালি ভোটারদের মুখ্যমন্ত্রীর আগামীতে আনা প্রকল্প গুলির উপকার কি কি আছে তা বুঝিয়ে দেন পাহাড় বাসীদের মধ্যে।আজই পাহাড়ে প্রচারে শেষ দিন তাই সকাল থেকেই ভোটের প্রচারে বেরিয়ে পড়েন পাহাড়ের রাজনৈতিক দলের প্রার্থীরা।বিনয় তামাং জানান দার্জিলিং এ বিকেল তিনটের পরে প্রচার করতে যাওয়া অনুচিত,তাই যতটা পারা যাই সকালেই প্রচার শেষ করতে চাই।পাহাড়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী সব রাজনৈতিক দলগুলোই।এখ ফলাফল কি হতে পারে সেটা আগামী রেজাল্টেই বোঝা যাবে।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 



























