২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকুন মানুষের জন্য কাজ করুন এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকুন। মানুষের জন্য কাজ করুন।আজ শিলিগুড়ির কাওয়াখালিতে ঠিক এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ কাওয়াখালিতে তিনি জানালেন এতদিন আমাদের পিছনে অনেকে ছিল এবারে সিবিআই এবং ইডি লেগে আছে।আমাদের একমাত্র কাজ হল মানুষের জন্য কাজ করে যাওয়া। পাহাড় এবং সমতল সবাইকে একসাথে হাত মিলিয়ে কাজ করে যেতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিশেষভাবে তিনি শান্তা ছেত্রীকে নির্দেশ দেন। এদিন মুখ্যমন্ত্রী জানান আগামী নভেম্বর থেকে আরম্ভ হবে দুয়ারে সরকার আর চলবে ডিসেম্বর পযর্ন্ত। যারা যারা আবেদন করেও টাকা পাচ্ছেন না তারা এবারে টাকা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।তিনি আরো জানান এবারে আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ অনেকেই। যাদের মধ্যে ইডি এবং সিবিআই আছে। বাংলার সাথে অনেক অন্যহায় করা হচ্ছে এবার বাংলা তার জবাব দেবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী আরো জানান অনেকেই প্রকল্পের টাকা পাচ্ছেন না বলে খবর আসছে তার কাছে,এবারে তারা ঠিকমত টাকা পাবেন। এদিন মমতা বন্দোপাধ্যায় উত্তরবঙ্গের নেতৃত্বকে নিজেদের মধ্যে তিক্ততা ভুলে কাজ করবার নির্দেশ দেন। মানুষের জন্য আমরা সরকারে এসেছি আমাদের মানুষের হয়েই কাজ করতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আগামীতে বেকারেরা পশ্চিমবঙ্গের মাটি থেকেই কাজ করতে পারবেন বলে জানান মুখ্যমন্ত্রী।আগামী দিনে বাংলাতে শুধুমাত্র বাংলার ছেলেমেয়েরাই কাজ পাবেন শুধুমাত্র তাই নয় বাইরে থেকেও ছেলেমেয়েরা কাজের জন্য আসবেন বলে জানান মুখ্যমন্ত্রী। যারা যোগ্য তারাই বাংলাতে কাজ পাবেন। তারাই আগামীতে বাংলা এবং ভারতের মান উজ্জল করবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।আজ যদিও বেশী সময় ধরে ভাষন দেন নি মুখ্যমন্ত্রী। তার আগে এবং পরে উত্তরবঙ্গের বিশিষ্ট নেতৃত্ব ভাষন দেন। এদিন মুখ্যমন্ত্রী জানান দুয়ারে রেশন এখনো চলবে হাইকোর্ট বললেও আরো কিছুদিন চলবে। মানুষের জন্যই এই প্রকল্প আর মানুষ সুবিধা পান তা তিনি চান। মুখ্যমন্ত্রী এদিন আরো জানান বাংলার মানুষ চিরকাল লড়াই করে গেছেন তা যে পথই হোক না কেন।তাই তিনি বাংলা এবং বাঙালির জন্য চিরটাকাল লড়াই করে যাবেন বলে জানান।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকুন মানুষের জন্য কাজ করুন এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার