নিজস্ব সংবাদদাতা: গোটা রাজ্যে অনুষ্ঠিত হল প্রাথমিকের টেট পরীক্ষা। সেই পরীক্ষায় প্রচুর পরীক্ষার্থী এবার অংশ নিয়েছেন। অনেকে সন্তান নিয়ে হাজির পরীক্ষাকেন্দ্রে। এমনই ছবি ধরা পড়লো ময়নাগুড়ি বালিকা বিদ্যালয়ে। রবিবার সদ্যজাত ছেলে সন্তানকে বাবার কোলে রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেন মা। দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেন বাবা। জানা গেছে, পরীক্ষা ২ ঘণ্টা ৩০ মিনিট হলেও কড়া পথ অনুসরণ করেছেন প্রাথমিক পর্ষদ। এবার সকাল ৯ টা থেকে ১১ টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার নির্দেশ দিয়েছেন পর্ষদ। তাই সকাল ১১ টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হলো বাবাকে। জলপাইগুড়ি জেলার তালমা এলাকা থেকে উদয় রায় নামের এক ব্যক্তি তার ছেলে সন্তান কোলে নিয়ে অপেক্ষায় ছিলেন।
১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
স্ত্রী প্রাথমিকের টেট পরীক্ষার্থী, সদ্যজাত ছেলে সন্তান নিয়ে অপেক্ষায় বাবা
-
নতুন গতি - আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























