দেবজিৎ মুখার্জি, কলকাতা: আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা রিলিফ অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ‘পরিবেশকে বাঁচাতে আসুন হাটি একসাথে’ কর্মসূচি আয়োজন করা হয়। ঐতিহাসিক শ্রদ্ধানন্দ পার্ক থেকে একটি সচেতনামূলক পদযাত্রা শুরু হয়ে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে শেষ হয়। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, ক্লাবের খেলোয়াড়, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ প্রায় দুই শতাধিক মানুষ এতে অংশ নেয় ।

পদযাত্রা শেষে কলেজ স্কয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নীলরতন নাইয়া এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা: দেবব্রত বেরা পরিবেশ রক্ষায় আমাদের করণীয় কি-সে বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই সভা সঞ্চালনা করেন রিলিফ এন্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুক্লা ভট্টাচার্য। অনুষ্ঠান মঞ্চ থেকে উপস্থিত শিশু কিশোর সহ জনসাধারণের মধ্যে গাছ বিতরণ করা হয়।
নতুন গতি 




























