০৮ জুলাই ২০২৬, বুধবার, ২৩ আষাঢ় ১৪৩৩
০৮ জুলাই ২০২৬, বুধবার, ২৩ আষাঢ় ১৪৩৩

সুইজারল্যান্ডকে টপকে যে রেকর্ড এখন স্পেনের দখলে

নিউজ ডেস্ক: সোমবার ডালাস স্টেডিয়ামে পর্তুগাল-স্পেন ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে নতুন কীর্তি গড়ল স্পেন। ম্যাচের ৪২মিনিট পৌঁছানোর সঙ্গে সঙ্গেই টানা ৫৬০ মিনিট গোল না খাওয়ার মাইলফলক স্পর্শ করে স্পেন, যা বিশ্বকাপে দীর্ঘতম সময় নিজেদের জাল অক্ষত রাখার নতুন রেকর্ড। এর আগে এই কীর্তির মালিক ছিল সুইজারল্যান্ড, যারা ৫৫৯ মিনিট পর্যন্ত প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ শুরুর আগে স্পেনের টানা গোল না খাওয়ার সময় ছিল ৫১৯ মিনিট। তাই বিশ্বরেকর্ড ছুঁতে তাদের প্রয়োজন ছিল আরও ৪০ মিনিট। ৪২ মিনিটে নুনো মেন্দেসের সেই শট ক্রসবারে লেগে ফিরে আসার ঠিক এক মিনিট পরই রেকর্ডটি নিজেদের করে নেয় স্প্যানিশরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত সেই সময় বেড়ে দাঁড়ায় ৫৬১ মিনিট।

এর আগে বিশ্বকাপে দীর্ঘতম সময় ক্লিন শিট ধরে রাখার নজির ছিল সুইজারল্যান্ডের। ১৯৯৪ থেকে ২০১০—এই তিনটি বিশ্বকাপ মিলিয়ে টানা ৫৫৯ মিনিট নিজেদের জালে কোনো গোল হজম করেনি সুইসরা।

পরাজয়ের মুখ থেকে মিশরের বিরুদ্ধে জয়, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সুইজারল্যান্ডকে টপকে যে রেকর্ড এখন স্পেনের দখলে

আপডেট : ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার