নিজস্ব প্রতিবেদক:- থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়তে এবং নিরাপদ রক্ত সঞ্চালন সম্পর্কে বার্তা দিতে সমতল থেকে পাহাড় বর্ণাঢ্য মোটর সাইকেল নিয়ে সচেতনতা যাত্রা অল ইন্ডিয়ার ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর তরফে।বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অল ইন্ডিয়া ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা । এদিন অল ইন্ডিয়ার ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল বলেন , থ্যালাসেমিয়া আমাদের দেশের জাতীয় সমস্যা । শিশুদের থ্যালাসেমিয়া রোগ থেকে মুক্ত করতে বারাসাত থেকে সিকিম পর্যন্ত প্রচার অভিযানের আয়োজন করা হয়েছে।৬ মার্চ থেকে ১৪ ই মার্চ মানুষকে সচেতন করতে ১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা পরিক্রমা করে ৪০টি জায়গায় পথসভার মধ্য দিয়ে থ্যালাসেমিয়া কি , কেন হয় বা তার পরিণতিকি হতে পারে এসব সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্যই এই সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হল।
১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩
BREAKING :
থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়তে এবং নিরাপদ রক্ত সঞ্চালন সম্পর্কে বার্তা
-
নতুন গতি - আপডেট : ৯ মার্চ ২০২২, বুধবার
- 37
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



























