২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

সবুজায়নের লক্ষ্যে এক অনন্য সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

নতুন গতি নিউজ ডেস্ক।  সবুজায়নের লক্ষ্যে এক অনন্য সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। পুরসভার আয়োজিত সমস্ত অনুষ্ঠানে এবার থেকে অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়ার বদলে গাছের চারা উপহার দেওয়া হবে।

মেয়র বলেন, পুরসভার অনুষ্ঠানে অতিথিদের দেওয়া ফুলের তোড়া উপহার হিসেবে দৃষ্টিনন্দন হলেও বেশীর ভাগ সময়েই তা সম্পূর্ণ অপচয়। বেশীর ভাগ সময়েই অনুষ্ঠান শেষ অতিথিরা ফুলের তোড়া ফেলে রেখেই চলে গেছেন।

অন্যদিকে গাছের চারা উপহার হিসেবে দিলে আগামী দিনে তা সবুজায়নে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এই অভিনব উদ্যোগের ফলে অন্যান্য পুরসভা ও সরকারি দপ্তর অনুপ্রাণিত হবে।

আরও গাছের চারা উৎপাদন করতে টালায় পুরসভার কেন্দ্রীয় নার্সারি এবং বিভিন্ন বোরোতে নার্সারিগুলোর ক্ষমতা বাড়ানো হবে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সবুজায়নের লক্ষ্যে এক অনন্য সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

আপডেট : ১০ অগাস্ট ২০১৯, শনিবার