১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

স্ত্রীকে গনধর্ষণ দেখতে বাধ্য করা হয়েছিল স্বামীকে! লাঞ্ছনা সহ্য করতে না পেরে একসঙ্গে আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের বস্তি জেলায় একেবারে শিউরে ওঠার মতো ঘটনা। সেই সঙ্গে উদ্বেগেরও। এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। এরপর সেই মহিলা ও তাঁর স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। শনিবারের ঘটনা।ইতিমধ্য়েই এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ওই ব্যক্তির বয়স ৩০ বছর। তার স্ত্রীর বয়স ২৭ বছর। দুজনেই আত্মহত্যা করেছেন বলে খবর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল স্বামীর। পরের দিন হাসপাতালে স্ত্রীর মৃত্যু হয়েছিল।

পুলিশ জানিয়েছে, প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় ২০-২১ সেপ্টেম্বর রাতে এই ঘটনা হয়েছিল। এদিকে আত্মহত্যা করার আগে ওই দম্পতি একটি ভিডিয়ো রেকর্ডিং করেছিলেন। সেখানে তারা অভিযুক্তের কথাও উল্লেখ করেছিলেন। সেই ভিডিয়োর ভিত্তিতেও তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ।

এদিকে মৃত ব্যক্তির ভাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তআদর্শ ও ত্রিলোকিকে গ্রেফতার করা হয়েছে। তারা ওই মহিলাকে গণধর্ষণ করেছিল বলে অভিযোগ। আদর্শের বয়স ২৫ বছর ও ত্রিলোকির বয়স ৪৫ বছর। এরপরই অপমানে চরম সিদ্ধান্ত দম্পতির।

মৃতের ছেলেমেয়েরা পুলিশকে জানিয়েছে, আমরা স্কুলের জন্য় তৈরি হচ্ছিলাম। সেই সময় বাবা মা আমাদের বলে আমরা বিষ খেয়েছি। আমরা আর বাঁচব না।ওই দম্পতির তিন সন্তান রয়েছে। একজনের বয়স ৮, একজনের ৬ ও একজনের বয়স ১ বছর। সূত্রের খবর, একটি জমি বেচাকেনাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। তার জেরেই ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। গোটা ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

মনে করা হচ্ছে অপমানের জেরেই তারা আত্মহত্যা করেছিলেন। এদিকে যোগী রাজ্যে এই ঘটনার জেরে নানা প্রশ্ন উঠছে। তাদের এভাবে চলে যাওয়ার জেরে শিশুরাও কার্যত অনাথ হয়ে গেল।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্ত্রীকে গনধর্ষণ দেখতে বাধ্য করা হয়েছিল স্বামীকে! লাঞ্ছনা সহ্য করতে না পেরে একসঙ্গে আত্মহত্যা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার