২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

চাঁচলে বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ

উজির আলী, নতুন গতি,চাঁচলঃ বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে জখম দুই চালক। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নং ব্লকের চন্দ্রপাড়া জিপির কানাইপুর এলাকায়। প্রতক্ষ্যদর্শীরা জানান, এদিন টোটোটি বলরামপুর থেকে কানাইপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে টোটোটিকে। দুর্ঘটনায় মোটরবাইক ও টোটোচালক দু’জনই আহত হন।

এছাড়াও টোটোতে থাকা দু’জন যাত্রী আহত হলে তাদের গ্রামেই তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। তবে তাদের আঘাত গুরুতর নয়। 

পুলিশ জানায়, আহত টোটো চালক নইমুদ্দিন সেখ (৩০)গালিমপুরের বাসিন্দা ও বাইক চালক অজিত ঘোষ (২৬)হরিশ্চন্দ্রপুর থানার চিতলিয়ার অধিবাসী।
কলকিমোড় ক্যাম্পের পুলিশকর্মীরা বাইক ও টোটো চালককে গুরুতর আহত অবস্থায় চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
বর্তমানে ওখানেই তারা চিকিৎসাধীন বলে খবর। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক এবং টোটোটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চাঁচলে বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার