নিজস্ব সংবাদদাতা : আজই প্রচার শেষ শিলিগুড়িতে,তাই আজ সকাল থেকেই জোরকদমে প্রচার শুরু হয়েছে শিলিগুড়ির সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই,বিকেল 5টার আগেই প্রচার শেষ করতে হবে,তাই আজ সকাল হতেই দৌড়াদৌড়ি শুরু করেছেন সবাই,যদি শেষ বেলাতে ভালো কিছু করে ভোটের আগে এগিয়ে থাকা যায়,এবারের পুরসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস প্রচারে অনেকটাই পিছিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপীর চাইতে,তবুও আজ শেষ বেলায় মরন কামড় দিতে প্রচারের ময়দানে নেমে পড়েছেন তারাও,ঠান্ডা হাওয়াতে প্রচার কয়েকদিন থেকেই তার গতি হারিয়েছিলো ঠিকই কিন্তুু আজ সকাল থেকেই একেবারে উঠেপড়ে লেগেছে সব রাজনৈতিক দলগুলিই,শিলিগুড়ির সব ওয়ার্ডেই আজ সকাল থেকে প্রচার শুরু হয়ে গেছে।প্রচারে নেমে পড়েছেন গৌতম দেব,রঞ্জন সরকার এবং অশোক ভট্টাচার্যও।আগামী সোমবার 14তারিখে শিলিগুড়ি পুরসভা নির্বাচনের ফলাফল তাই আর সময় নেই সমস্ত রকমের আলোচনার অবসান হতে চলছে,তাই আজকে শিলিগুড়িতে প্রচারের শেষ বেলাতে একটা প্রতিদন্ধীতার ছাপ রাখতে চায় শিলিগুড়ির সব রাজনৈতিক দলই।এখন সবার অপেক্ষা আগামী 14তারিখ সোমবারের দিকে ফলাফলের জন্য।
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
শিলিগুড়িতে জোরকদমে প্রচার শুরু হয়েছে সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই বিকেল 5টার আগেই প্রচার শেষ করতে হবে
-
নতুন গতি - আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- 15
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























