নিজস্ব সংবাদদাতা : এক নাবালিকাকে উদ্ধার করলো প্রশাসন। তেরো বছরের এক নাবালিকা কন্যার বিয়ে ভেস্তে দিলো প্রশাসন। ঘটনা বোলপুর শহরেই। ঐ কিশোরী বিয়ে করার উদ্দেশ্যে বোলপুরের হাটতলা থেকে দেবেন্দ্রগঞ্জ এলাকায় চলে আসে। এই বিয়ের খবর পৌছায় চাইল্ড লাইনের কাছে। বৃহষ্পতিবার চাইল্ড লাইনের প্রতিনিধি মধুমিতা হাজরা, ফজলুল হক, ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দীন আহমেদ বোলপুর থানার পুলিশের সহযোগিতায় ঐ ১৩ বছরের কিশোরীকে উদ্ধার করে। পরে তার স্বাস্হ্য পরীক্ষার পর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে প্রোডাকসন করা হয়। ঐ ১৩ বছর কিশোরীর বাড়ী বোলপুরের হাটতলায়, সে বিবেকানন্দ বিদ্যাপীঠে ষষ্ঠ শ্রেনী পর্যন্ত পড়াশুনোর পর বছর দুয়েক হলো পারিবারিক অভাবের কারনে পড়াশুনো ছেড়ে দেয়। বৃহষ্পতিবার ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি, চাইল্ড লাইন বোলপুর থানার পুলিশ নিয়ে ঐ কিশোরীকে উদ্ধার করে। খোদ বোলপুর শহরের মধ্যেই নাবালিকা কন্যার বিয়ে নিয়ে চিন্তিত প্রশাসনিক মহল থেকে সমাজকর্মীরা। ডিএলএসএ প্রতিনিধি মহিউদ্দীন আহমেদ বলেন, এত প্রচার সচেতনতার পরও নাবালিকা কন্যার বিয়ে বন্ধ হচ্ছে না। তারপর বোলপুরের মতো শহরের মধ্যেই এমন ঘটনা ঘটছে এটা বেশ চিন্তার বিষয়।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 
















