নদিয়া: নদিয়া জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয় জেলা পরিষদ চত্বরে। কড়া নিরাপত্তার মধ্যে জেলা পরিষদের সভাকক্ষে ভোটগ্রহণ চলাকালীন আচমকাই সেখানে পৌঁছন সহ-সভাধিপতি সজল কুমার বিশ্বাস। অভিযোগ, জেলা পরিষদের মূল ফটকে তাঁর গাড়ি আটকে দেওয়া হয় এবং তাঁকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সহ-সভাধিপতির গাড়ি দেখতে পেয়েই বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন বলে অভিযোগ। চারদিক থেকে একের পর এক ডিম ছোড়া হলেও গাড়ির কাচ বন্ধ থাকায় সজল কুমার বিশ্বাস অক্ষত থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই চালক দ্রুত গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে জেলা পরিষদ চত্বরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও সেখানে মোতায়েন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা লিখিত অভিযোগের খবর মেলেনি।
০৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নদিয়া জেলা পরিষদে উত্তেজনা, সহ-সভাধিপতির গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ
-
নতুন গতি - আপডেট : ৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

















