২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

তেলিয়া ইকরা অ্যাকাডেমিতে বইমেলা ও বিজ্ঞান প্রদর্শনী।

সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত তেলিয়া ইকরা অ্যাকাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিজ্ঞান প্রদর্শনী ও বইমেলা উক্ত বিজ্ঞান প্রদর্শনী ও বইমেলা ফিতে কেটে শুভ উদ্বোধন করেন, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক তথা কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির ডিরেক্টর, শিক্ষক আবু সিদ্দিক খান। উপস্থিত ছিলেন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর মিনাউল ইসলাম, গোসাইপুর এম এস কে স্কুলেরপ্রধান শিক্ষক আমিরুল ইসলাম, স্কুলের সভাপতি ইউনুস আলি, প্রধান শিক্ষিকা নাইমাতুল ইরিনা, এলাকার পঞ্চায়েত সদস্য নূর হোসেন বিশিষ্ট ব্যক্তিত্ব বাকিবিল্লাহ, সুরাবউদ্দিন, হাফেজ মিরান প্রমুখ। প্রতিষ্ঠানের ডিরেক্টর মিনাউল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য, ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ ঘটনোর জন্য এই প্রদর্শনী ও বইমেলার মধ্য দিয়ে এলাকার স্কুল ছুট পড়ুয়াদের স্কুলমুখী করার জন্য ফ্রীতে বই উপহার।এছাড়া আমাদের দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতায় এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়া গিয়েছে। এছাড়া উপস্থিত ছিলেন শতাধিক অভিভাবক অভিভাবিকা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধক আবু সিদ্দিক খান বলেন, আমি বহু প্রতিষ্ঠানে গিয়েছি নিজ নিজ ক্ষেত্রে তারা সেরা কিন্তু এই প্রতিষ্ঠানটি আমার কাছে একটু অন্যরকম। একেবারে মন মুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

পৃথিবীর সবচেয়ে দামি উপহার হল কাউকে বই উপহার দেওয়া। আজকের তেলিয়া ইকরা অ্যাকাডেমি যে কাজটি করলো তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তুনি বলেন, নিরক্ষরতা দূরীকরণে সাক্ষরতার হার বৃদ্ধির উদ্দেশ্যে ফ্রিতে বই দেওয়া বা বইমেলার আয়োজন। শিক্ষার্থীরা কো-ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসের অন্যতম এক্টিভিটিস হলো হাতের কাজ ও মেধার বিকাশ ঘটিয়ে বিজ্ঞান প্রদর্শনীতে নানারকম মডেল তৈরি করে উপস্থাপন করে। তিনি এই শান্ত, নিরিবিলি, পরিবেশে গড়ে ওঠা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে।
এদিন শিক্ষার্থী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার মানুষ অনাবিল আনন্দে দিনটি অতিবাহিত করেন।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তেলিয়া ইকরা অ্যাকাডেমিতে বইমেলা ও বিজ্ঞান প্রদর্শনী।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, বুধবার