২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

পানুড়িয়া হাইস্কুলে অবসর নেওয়ার পরেও প্রায় ১৬ বছর ধরে নিয়মিত স্বেচ্ছায় পাঠ দান প্রবীণ শিক্ষক বিশ্বনাথ বাবুর

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: ২০০৩ সালে বীরভূমের সদাইপুর থানার পানুড়িয়া হাইস্কুল থেকে ৬০ বছর বয়সে অবসর গ্রহণ করেন সংস্কৃত বিষয়ের শিক্ষক ছাত্র দরদী ও স্কুলপ্রেমী মানুষ বিশ্বনাথ ঘোষ৷ বাড়ি ওই থানারই সিউড়ি ১ নং ব্লকের সিউর গ্রামে৷ বাড়ি থেকে স্কুলের দূরত্ব ৩ কিলোমিটার৷ অবসর নেওয়ার পর কেটে গিয়েছে প্রায় ১৬ বছর৷ এই দীর্ঘ ১৬ বছর ধরে আজও তিনি ছাত্র ছাত্রী ও স্কুলের টানে বিদ্যালয়ে আসেন সাইকেল চালিয়ে কখনওবা ছেলের বাইকে বসে৷ ৭৬ বছর বয়সে নিয়মিত ক্লাসও নেন৷ বিশ্বনাথ বাবুর এইরুপ সুন্দর মানসিকতা ও সদিচ্ছার তারিফ করেছেন শিক্ষক, পড়ুয়া, অভিভাবক থেকে শিক্ষাপ্রেমী মানুষজন৷ মাষ্টার মশাই এর দীর্ঘ সুস্থ জীবন কামনা করেছেন এলাকার শুভাকাঙ্খীরা৷
অবসর নেওয়ার পরেও নিয়মিত এত বছর ধরে তিনি স্কুলে আসছেন৷ এবিষয়ে উক্ত বিদ্যালয়ের শিক্ষক মলয় মহারাজ বলেন, আমি আগে টি আই সি রুপে ছিলাম৷ সদ্য পূর্ণ সময়ের প্রধান শিক্ষক রুপে দায়িত্বভার গ্রহণ করেছেন গৌতম সেনগুপ্ত৷ আমরা শিক্ষকরা, অভিভাবক, ছাত্র ছাত্রী এবং শিক্ষানুরাগী মানুষ জনেরা মাষ্টার মশাইএর জন্য সত্যিই গর্বিত৷ অভিভাবকরা বলেন, বিশ্বনাথ বাবুর মতো আদর্শ শিক্ষক তথা সমাজসেবী মানুষদের আজ সমাজে ভীষণ প্রয়োজন৷ বিশ্বনাথ বাবুর পুত্র পেশায় শিক্ষক রাজ কুমার ঘোষ বলেন, আমরা বাবার এইরুপ মহৎ কাজের জন্য গর্ব অনুভব করছি৷ বিদ্যালয়ের শিক্ষক আবুল হোসেন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা বিশ্বনাথ বাবুর এমন সেবামূলক কাজের প্রশংসা করেছেন৷ অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বিশ্বনাথ বাবুর স্ত্রী তথা রাজ কুমার বাবুর মা উর্মিলা ঘোষেরও এক্ষেত্রে যে বিশেষ উৎসাহ দান ও অনুপ্রেরণা আছে তা বলার অপেক্ষা রাখেনা৷ এলাকার মানুষের প্রার্থন

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পানুড়িয়া হাইস্কুলে অবসর নেওয়ার পরেও প্রায় ১৬ বছর ধরে নিয়মিত স্বেচ্ছায় পাঠ দান প্রবীণ শিক্ষক বিশ্বনাথ বাবুর

আপডেট : ২১ অগাস্ট ২০১৯, বুধবার