নিউজ ডেস্ক: শুক্রবার (৩ জুলাই) সকালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় গেল সুইজারল্যান্ড।
ম্যাচের দুই হাফে দুটো গোল হয়েছে। দশম মিনিটে এমবোলো সুইজারল্যান্ডকে এগিয়ে দেন।
এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আলজেরিয়ার।
বিরতির পর আবারও গোল করে সুইসরা। প্রথম মিনিটেই কাউন্টার অ্যাটাক থেকে সুইজারল্যান্ডকে ২-০ গোলে এগিয়ে দেন ড্যান এনডয়ে। এরপর দুই দলই আক্রমণ চালিয়েছে, তবে গোল হয়নি।
এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল সুইসরা। গত তিন আসরেও সুইজারল্যান্ড শেষ ষোলোতে গিয়েছিলো।
সুইজারল্যান্ড বিশ্বকাপের শেষ ষোলোতে কলম্বিয়া অথবা ঘানার বিপক্ষে খেলবে।
নতুন গতি 



















