২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩

মোবাইল ফোন চুরির সন্দেহের বশে বন্ধুকে খুন!

নিজস্ব সংবাদদাতা : বন্ধুর হাতে খুন ২৫ বছরের যুবক! এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের সন্দেহ ছিল ওই যুবক তাঁর মোবাইল ফোন চুরি করেছেন। সন্দেহের বশেই বন্ধুকে ওই যুবক খুন করেন বলে অভিযোগ। ঝাড়খণ্ডের জামশেদপুরের ঘটনা। অভিযুক্তের খোঁজ চলছে। তিনি এখনও ফেরার।পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশাল প্রসাদ। শনিবার রাতে তাঁকে খুন করেছেন অভিষেক লাল। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিষেকের মোবাইল হারিয়ে গিয়েছিল। তাঁর সন্দেহ হয়, বিশালই সেই মোবাইল চুরি করেছে।শনিবার সকালে বিশালের বাড়িতে গিয়েছিলেন অভিষেক। তাঁকে মোবাইল ফেরত দিতে বলেন। বিশাল জানান, তিনি চুরি করেননি। এর পরেই দুই বন্ধুর গোলমাল শুরু হয়। এর পর বিশালের বাড়ি থেকে ফিরে আসেন অভিষেক। শনিবার রাতে আবার বিশালকে ডেকে পাঠান তিনি। রামদাস ভট্ট এলাকায় নিয়ে যান তাঁকে। পুলিশ জানিয়েছে, বিশালের বুকে গুলি করেন অভিষেক। সঙ্গে সঙ্গে তাঁকে টাটা মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

পিতা খুনে আসামি পুত্র কে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিল ডায়মন্ডহারবার আদালত 

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মোবাইল ফোন চুরির সন্দেহের বশে বন্ধুকে খুন!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার