২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

নরেন্দ্রপুরের সুকান্ত পার্ক দাসপাড়া এলাকায় ভরা বাজারে চলল গুলি!

নিজস্ব সংবাদদাতা : ভরা বাজারে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে নরেন্দ্রপুরের সুকান্ত পার্ক দাসপাড়া এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুরগি ব্যবসায়ী সুবল ভক্ত দাসপাড়ায় একটি রোলের দোকানে সন্ধ্যাবেলা খেতে এসেছিলেন।

ওই রোলের দোকানি জানিয়েছেন, তিনি চারটি এগরোলের অর্ডার দিয়েছিলেন। এর পর হঠাৎই রাস্তার দিকে লক্ষ্য করে গুলি চালান। প্রচণ্ড শব্দে হকচকিয়ে যান সেখানে উপস্থিতরা। সুবলের মুরগির মাংসের দোকান রয়েছে বলে জানা গিয়েছে। তবে তিনি কেন গুলি চালালেন সে ব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। এরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নরেন্দ্রপুরের সুকান্ত পার্ক দাসপাড়া এলাকায় ভরা বাজারে চলল গুলি!

আপডেট : ২ অক্টোবর ২০২৩, সোমবার