১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

আনারস চাষে সাফল্য মালদাবাসীর

নিজস্ব সংবাদদাতা: মালদার বামোনগোলা ব্লকের নালাগোলার বাসিন্দা নবদ্বীপ দেবনাথ আনারস চাষ করছেন দীর্ঘদিন ধরেই। এখন তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে এলাকার অনেকেই আনারস চাষ শুরু করেছেন। বিকল্প চাষ হিসাবে ভাল সাফল্য পেয়ে খুশি এলাকার কৃষকেরা। বিকল্প চাষ হিসাবে আনারস ফলিয়ে ভাল উপার্জন করছেন কৃষকেরা।

মালদহের বামনগোলা ব্লকের নালাগোলার বাসিন্দা নবদ্বীপ দেবনাথ। একসময় তিনি গাড়ি চালক ছিলেন। গাড়ি নিয়ে বিভিন্ন জেলায় যাওয়ার সুবাদে আনারস চাষ শেখায় আগ্রহ বাড়ে। নিজের কোন চাষের জমি নেই, তাই অন্যের জমি লিজে নিয়ে প্রথম আনারস চাষ শুরু করেছিলেন নালাগোলায়। পনেরো বছরের বেশি সময় ধরে তিনি আনারস চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। বর্তমানে তিনি তিন বিঘা জমিতে আনারস চাষ করছেন। তার দেখাদেখি এলাকার আরো বেশ কয়েকজন এই আনারস চাষ শুরু করেছেন। তারাও ব্যাপক সাফল্য পাচ্ছেন।আনারস চারা মূলত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দিকে জমিতে লাগানো হয়।

এক বছর সময় লাগে গাছে ফলন হতে।পুনরায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গাছে ফুল ফুটতে শুরু করে। ফল হবার পর প্রায় তিন মাস সময় লাগে পাকতে।জুন জুলাই মাসে শুরু হয় আনারস কাটা।এক বিঘা জমিতে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার আনারস চারা লাগানো যায়।প্রতি বিঘায় খরচ ৪০ থেকে ৪৫ হাজার টাকা।সেখান থেকে আয় হয় প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আনারস চাষে সাফল্য মালদাবাসীর

আপডেট : ১৫ জুলাই ২০২২, শুক্রবার