১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩

সুবর্ণ জয়ন্তী উদযাপনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান লালগোলায়

  • নতুন গতি
  • আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার
  • 48

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : বৃহস্পতিবার লালগোলা ৪০ নং ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সঙ্গে নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এদিন ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিকাঠামো ও মানোন্নয়নে বর্তমান শিক্ষাবর্ষে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়।

এছাড়াও প্রাক প্রাথমিক শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারী ছাত্র ছাত্রীর হাতে তুলে দেওয়া হল বিশেষ পুরস্কার। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত,মেধাবী, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে পারদর্শী একজন ছাত্র- ছাত্রীকে (প্রতিটি শ্রেণির) বর্ষসেরা পুরস্কারে পুরস্কৃত করা হয়। এছাড়াও সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্র- ছাত্রীরা মেতে ওঠে।

এদিন উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক নিবেদিতা ঘোষ, আনারুল হক, লালন সেখ, প্রাক্তন প্রধান শিক্ষক সাইদুর রহমান, আব্দুস সালাম, মুসলেমা খাতুন, বীরেন্দ্র কুমার মন্ডল, ইসমাইল হক প্ৰমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সর্বাধিক পাঠিত

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সুবর্ণ জয়ন্তী উদযাপনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান লালগোলায়

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার