এম এস ইসলাম ,বর্ধমান : পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধারা নেতৃত্বে রায়না দুই বড়বৈনানে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী । এই অনুষ্ঠানে বহু পুরাতন কর্মী কে সম্মাননা জানানো হয়। পুরাতন বসে যাওয়া কর্মী যারা ঠিকমতো সম্মান পাচ্ছিলেন না তাদেরকে খুঁজে খুঁজে বার করে এই অনুষ্ঠানে নিয়ে এসে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে সভাধিপতি সম্পা ধারা ছাড়া উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের পূর্ত কর্মধক্ষ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, পূর্ব বর্ধমান জেলা জয়হীন্দ বাহিনীর সভাপতি রবিন নন্দী, রায়না দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পাল, রায়না ২ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জুলফিকার আলী খান, রায়না ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনসার আলী খান, রায়না দুই তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বৈদ্যনাথ শীল, বিশিষ্ট আইনজীবী বাসুদেব দা , হাসিবুর রহমান, রুনা লায়লা, অরুণ চৌধুরীসহ অসংখ্য তৃণমূল নেতৃত্ব । রাষ্ট্রপতি পুরস্কার বিজয়ী গাছ মাস্টার নামে খ্যাত বিশিষ্ট শিক্ষক অরূপ চৌধুরী পরিবেশ সচেতনতার বার্তা দিতে ঐ মঞ্চে উপস্থিত হয়ে ছিলেন । হাজার হাজার নারী পুরুষের এই সমাবেশে অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়। রায়নার বিধায়িকা তথা জেলা পরিষদের সভাধিপতি বলেন তাদের মা জনগণমন নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সমস্ত কর্মীদেরকে এক ছাদের তলায় আনার প্রচেষ্টা করছেন। নিজেদের মধ্যে ভুল ত্রুটিকে শুধরে নিয়ে আগামী দিনের পথ চলতে হবে। সমস্ত সরকারি প্রকল্প গুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রবিন নন্দী ও উত্তম সেনগুপ্ত সম্প্রীতির বার্তা দেন । সমগ্র অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করতে বিশেষ ভূমিকা নেন স্থানীয় প্রধান তরুণ ঘোষ ।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সভাধিপতি শম্পা ধারার নেতৃত্বে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী
-
নতুন গতি - আপডেট : ১৭ অক্টোবর ২০২২, সোমবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















