শেখ সিরাজ, হুগলি: হুগলির ধনিয়াখালি ব্লকের মামুদপুর বসন্ত পঞ্চমীকে কেন্দ্র করেই মামুদপুর বয়েজ অ্যাসোসিয়েশন প্রতিবছরের ন্যায় এ বছর ১৫ তম বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে ৩ রা ফেব্রুয়ারি সোমবার বিশিষ্ট সমাজসেবক শুভাশিস মুখার্জীর তত্ত্বাবধানে সরস্বতী পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয় মামুদপুর রাস তলার সম্মুখস্থ প্রাঙ্গনে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দিন ৫৬ জন দুস্থ অসহায় ব্যক্তিকে বস্ত্র দান করা হয়। অনুষ্ঠানের সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনিয়াখালি লায়ন্স ক্লাবের প্রবীন সদস্য ও বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে, নবকুমার কোলে, ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সভাপতি শুভাশিষ মুখার্জি ,অজিত কুমার নন্দী, ধনঞ্জয় দে, বিমল কুমার দে প্রমুখ। অনুষ্ঠানে শান্তিময় দে মানবসেবা ও মানব ধর্ম সম্পর্কে ও মামুদপুর বয়েজ অ্যাসোসিয়েশনের সদস্যেদের উৎসাহিত করে মূল্যবান বক্তব্য রাখেন।এই উপলক্ষে গত ২রা ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় মা সরস্বতীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক অসীমা পাত্র, সাংবাদিক ও কবি শেখ সিরাজ সহ আরও অনেকে। মামুদপুর বয়েজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাসতলার সম্মুখস্থ মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে দীর্ঘক্ষণ অসাধারন আধুনিক গান পরিবেশন করে সকলের মনোরঞ্জন করেন উদীয়মানা সুকণ্ঠী শিল্পী ইসমাতারা খাতুন। এছাড়াও সুন্দর সংগীত পরিবেশন করেন মঙ্গল কোড়া, বাবুল পাত্র প্রমুখ। মামুদপুর বয়েজ অ্যাসোসিয়েশনের কুশল দত্ত ,ধনঞ্জয় সেন, রূপম দাসের সুন্দর পরিচালনায় এই মনোজ্ঞ অনুষ্ঠানটি এলাকার মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সরস্বতী পূজা উপলক্ষে মামুদপুরে বস্ত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
-
নতুন গতি - আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















