রেশমা পারভীন, নতুন গতি,চাঁচল, মালদহ : চাঁচল মহাকুমার এক অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যালয় সদরপুর উচ্চ বিদ্যালয় ( উ.মা ) এ মহাসমারোহে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই মহোৎসবের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অভীক সেনগুপ্ত। তাঁকে বৃক্ষরোপণে সাহায্য করেন বিদ্যালয়ের সহ শিক্ষক মীর মশাররফ হোসেন,সহ শিক্ষক মনিচরণ রায় ও শিক্ষাকর্মী আনন্দ চৌধুরী। অভীক সেনগুপ্ত বলেন, যুগ প্রেক্ষাপটে শিল্পায়ন তথা নগরায়নের কারণে বিশ্বময় ক্রমবর্ধমান পরিবেশগত সংকট। বিশ্বব্যাপী উষ্ণতা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। তাই পরিবেশ রক্ষা করা আমাদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবসের প্রাসঙ্গিকতা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন শিক্ষক কুলদাচরণ সিংহ , শিক্ষক টেটজেল খান, শিক্ষক বিশ্বজিৎ কর্মকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ ছাত্র – ছাত্রীরা।
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 
























