০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৪ আষাঢ় ১৪৩৩

শেষ আটে ছ’টাই ইউরোপের, ১৯৯৪এর পর শেষ আটে ইউরোপের সেরা সাফল্য

বস্টন থেকে দীপক নন্দী: দেখতে দেখতে শেষ হয়ে এলো ২০২৬ ফিফা বিশ্বকাপ। এবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব। কোয়াটার ফাইনালে শুরুটা হচ্ছে ইউরোপ আর আফ্রিকা মহাদেশের সঙ্গে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালের শুরুটা করছে ফ্রান্স ও মরক্কো।

একটা সময় বিশ্বকাপে একটা অলিখিত রীতিই যেন হয়ে গিয়েছিল, ইউরোপের দলগুলো ইউরোপের বাইরে গিয়ে বিশ্বকাপ জিততে পারে না। সে ভুল আগেই ভেঙে দিয়েছিল স্পেন ও জার্মানি। এবার আবারও ইউরোপের বাইরে অর্থাৎ উত্তর আমেরিকায় হচ্ছে বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে শেষ আটে ছয়টি দলই এবার ইউরোপের। ইতিহাস বলছে, ইউরোপের বাইরে শেষ আটে ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের পর এটাই সেরা সাফল্য।

এবার শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়েকে হারিয়ে পরের পর্বে গেছে ফ্রান্স। ব্রাজিলকে হারিয়ে নরওয়ে ও মেক্সিকোকে হারিয়ে ইংল্যান্ডও গেছে শেষ আটে। শেষ ষোলোর এর পরের লড়াইয়ে পর্তুগাল ও স্পেনের ‘অল ইউরোপিয়ান’ ম্যাচে জিতেছে স্পেন আর বেলজিয়াম হারিয়েছে বিশ্বকাপের আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্রকে। আর শেষ দিন কলম্বিয়াকে হারিয়ে জিতেছে সুইজারল্যান্ড। ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম ও সুইজারল্যান্ড—ইউরোপের এই ছয়টি দল উঠেছে শেষ আটে। শেষ আটে বাকি দুটো দেশ রয়েছে, আফ্রিকা মহাদেশ থেকে মরক্কো আর দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে আর্জেন্টিনা।

১৯৯৪ বিশ্বকাপে ইউরোপ থেকে খেলেছিল ১৩টি দল। এর মধ্যে সাতটিই উঠেছিল শেষ আটে। সাতটি দল ছিল
ইতালি,নেদারল্যান্ডস, বুলগেরিয়া, জার্মানি, রোমানিয়া, সুইডেন ও স্পেন। সেবার ইউরোপের বাইরের একমাত্র দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল, এবং তারাই শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল।

এরপর ২০০২ দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে শেষ আটে ইউরোপ থেকে ছিল চারটি দল। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শেষ আটে খেলেছিল মাত্র তিনটি দল, যদিও সেবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল ইউরোপের স্পেন। শেষ আট পর্যন্ত এটাই ইউরোপের দলগুলোর এখন পর্যন্ত সবচেয়ে খারাপ ফল।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ইউরোপ থেকে চারটি দল খেলেছিল শেষ আটে। আর সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ইউরোপ থেকে কোয়ার্টার ফাইনালিস্ট ছিল পাঁচটি দল।

শুরু থেকে আজ পর্যন্ত সমস্ত বিশ্বকাপ পর্যালোচনায় আনলে দেখা যাবে শেষ আট পর্যন্ত ইউরোপের সেরা সাফল্য ১৯৩৪। ইতালিতে হওয়া সেই বিশ্বকাপের শীর্ষ আটের আটটি দলই ছিল ইউরোপের। এরপর সর্বোচ্চ সাতবার খেলেছে ১৯৫৮ সুইডেন ও ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। গত কয়েকটি বিশ্বকাপে লাতিন আমেরিকার বাইরে আফ্রিকা ও উত্তর আমেরিকার দলগুলোও জায়গা করে নিচ্ছে শেষ আটে। এবার যেমন ইউরোপের বাইরে থেকে শেষ আটে আছে আর্জেন্টিনা ও মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপে খেলল মরক্কো।

সর্বাধিক পাঠিত

বিশ্বকাপের ফাইনালে প্রথমবার হাফটাইম শো, মঞ্চ মাতাবেন যারা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শেষ আটে ছ’টাই ইউরোপের, ১৯৯৪এর পর শেষ আটে ইউরোপের সেরা সাফল্য

আপডেট : ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার