২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩

নাবালিকার শ্লীলতাহানি, এবার ২০ বছরের সশ্রম কারাদণ্ড অপরাধীর।

নতুন গতি নিউজ ডেস্ক : ৩ মার্চ উল্টোডাঙা থানায় একটি গুরুতর অভিযোগ জমা পড়ে। দাসপাড়ার বাসিন্দা এক মধ্যবয়স্ক ভদ্রলোক জানান, তাঁর নাবালিকা মেয়েকে দিনের পর দিন শারীরিকভাবে নিগ্রহ করেছে অক্ষয় কুমার সিং নামে পাড়ারই এক যুবক। মেয়েটি যখন বাড়িতে একা থাকত, তখন নানা অছিলায় তার সঙ্গে দেখা করত অক্ষয়। তারপর পরিস্থিতির সুযোগ নিয়ে সে ওই কিশোরীর শ্লীলতাহানি করে একাধিক বার। এর ফলে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে।

অভিযোগ পেয়ে সাব ইনস্পেকটর সুরথ শংকর চ্যাটার্জির নেতৃত্বে দ্রুত তদন্তে নেমে পড়ে উল্টোডাঙা থানার বিশেষ টিম। সেই দিনই বিকেল পৌনে ৪টে নাগাদ দাসপাড়া খেলার মাঠ থেকে অক্ষয়কে গ্রেপ্তার করা হয়।

কিশোরীর মেডিকেল রিপোর্টেও শারীরিক নিগ্রহের প্রমাণ মেলে। জানা যায়, মেয়েটি ৩ মাসের অন্তঃসত্ত্বা। অক্ষয়ের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো (Protection of Children from Sexual Offences Act) আইনে মামলা রুজু হয়। উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ-সহ চার্জশিট জমা দেওয়া হয় দ্রুতই।

আজ সেই মামলার রায় বেরিয়েছে। ঘটনার সাড়ে চার মাসের মধ্যেই। অক্ষয়ের ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক। সঙ্গে ২,০০,০০০ টাকা জরিমানা। এই জরিমানার ৯০% টাকাই ক্ষতিপূরণ বাবদ যাবে কিশোরী মেয়েটির কাছে।

দ্রুত তদন্তের ফলে অপরাধীর শাস্তি নিশ্চিত করেছেন এই কেসের তদন্তকারী অফিসার উল্টোডাঙা থানার  সাব ইনস্পেকটর সুরথ শংকর চ্যাটার্জি।

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নাবালিকার শ্লীলতাহানি, এবার ২০ বছরের সশ্রম কারাদণ্ড অপরাধীর।

আপডেট : ১২ জুলাই ২০১৯, শুক্রবার