১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩

শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা নির্বাচনের প্রস্তুতি স্বরূপ গতকালই উচ্চ পর্যায়ের বৈঠক করেন

  • নতুন গতি
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • 12

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি নির্বাচনের প্রস্তুতি স্বরূপ গতকালই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠক শেষে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, “নির্বাচন কমিশনের তরফে যেমন নির্দেশ রয়েছে সেভাবে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে । কুইক রেসপন্স টিম , টহলদারি ভ্যান , স্পেশাল অপারেশন গ্রুপ থাকছে ।”প্রিসাইডিং অফিসার পৃথ্বীশ মজুমদার বলেন , “শিলিগুড়িতে কোনদিনই সেরকম ভোটের সময় সন্ত্রাসের ঘটনা ঘটেনি। এবারও আশা করব সে রকম কিছু ঘটবে না।”ভোট কর্মী আব্দুল মোস্তাফা খান বলেন , ” নিরাপত্তার দিক ঠিকই আছে । শিলিগুড়িতে ভোট মানে শান্তিপূর্ণ । সেদিক থেকে আমরা নিশ্চিন্ত। ” ভোট কর্মী সুদর্শন চক্রবর্তী বলেন, “আমরা আশা রাখব যাতে সমস্ত ভোটদাতা ও ভোটকর্মীরা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে।

অন্যদিকে পুলিশ সুত্রে খবর , মোট ২২৭২ জন পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে। যার মধ্যে বাইরের জেলা থেকে ১৫০০ জন পুলিশ নিয়ে আসা হয়েছে। বাকি শহরের ৭৭২ জন পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে। যাদের মধ্যে , ১২ জন ইন্সপেক্টর , ২০০ জন এ এস আই ও এস আই , ৬০ জন মহিলা কন্সটেবল , ৫০০ জন পুরুষ। শিলিগুড়ি থানা এলাকায় ৮০০ , এনজেপি থানা এলাকায় ২০০ , ভক্তিনগর থানা এলাকায় ৩০০ এবং মাটিগাড়া ও প্রধাননগর থানা এলাকায় ২০০ জন করে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। অপরদিকে যে কেন্দ্র গুলোতে ৩ টে বুথ রয়েছে সেই সব কেন্দ্রের ক্ষেত্রে ২ জন সশস্ত্রবাহিনী ও একজন লাঠিধারী পুলিশ থাকবে , যেসব কেন্দ্রে তিনের অধিক বুথ থাকবে সেই ক্ষেত্রে ৪ জন সশস্ত্রবাহিনী ও একজন লাঠিধারী পুলিশ থাকবে।

শহরে ১৭ শতাংশ স্পর্শকাতর বুথের মধ্যে রয়েছে, ১ , ২ , ১৭ , ২২ , ৪৫ নম্বর ওয়ার্ডে দুটি , ৪, ৫ নম্বর ওয়ার্ডে আটটি , ৯ ও ২৮ নম্বর ওয়ার্ডে ছয়টি , ৬ , ১০ , ১৩ , ১৯ , ২০ , ২১ , ৩১ , ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে একটি করে , ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে পাঁচটি করে , ৪৬ নম্বর ওয়ার্ডের ১৪ টি ও ৪০ ও ৪৪ নম্বর ওয়ার্ডে চারটি বুথকে বিপদ্জনক বলে আখ্যা দেওয়া হয়েছে। শিলিগুড়ি পুরভোটের সময় যাতে কোন গন্ডগোল না ঘটে সেটা নিয়ে আজ একপ্রস্থ আলোচনা করা হবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা নির্বাচনের প্রস্তুতি স্বরূপ গতকালই উচ্চ পর্যায়ের বৈঠক করেন

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার