২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মাদক নিয়ে গ্রেফতার শিলাজিতের ছেলে ধী মজুমদার।

নতুন গতি নিউজ ডেস্ক : নাকা তল্লাশি এর সময় গাড়িতে মাদক নিয়ে মদ্যপ অবস্থায় গ্রেফতার হলেন গায়ক শিলাজিতের ছেলে ধী মজুমদার। তার গাড়ি থেকে পাওয়া গিয়েছে প্রায় ৪০০ গ্রাম গাঁজা। ধী-এর সঙ্গে তাঁর আরও দুই বন্ধুকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

ঘটনাটি শুক্রবার গভীর রাতে পৌনে একটা নাগাদ ঘটে। দুই বন্ধুর সঙ্গে ব্যালেনো গাড়িতে করে যাচ্ছিলেন ধী। টলি ক্লাবের কাছে দেশপ্রাণ শাসমল রোডে নাকা তল্লাশি করছিলেন রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালানোর সময় তাঁরা দেখেন, রীতিমতো মত্ত অবস্থায় রয়েছেন ধী ও তাঁর দুই বন্ধু। তারপর গাড়ি তল্লাশি করার সময় গাড়ির পিছনের সিট থেকে উদ্ধার হয় প্রায় ৪০০ গ্রাম গাঁজা।

এই ঘটনার পরেই তিনজনকে গ্রেফতার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ। জানা গিয়েছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানায় চলে আসেন শিলাজিত নিজে। শনিবার দুপুরে ধৃত তিনজনকে আলিপুর কোর্টে তোলা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাদক নিয়ে গ্রেফতার শিলাজিতের ছেলে ধী মজুমদার।

আপডেট : ৬ জুলাই ২০১৯, শনিবার