১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

বাড়িতে অনুষ্ঠান না করে গ্রামের প্রান্তিক কচিকাঁচাচাদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন শালবনীর রিত্বিক

নিজস্ব সংবাদদাতা, শালবনী, পশ্চিম মেদিনীপুর….. সোমবার ছিল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর বিশিষ্ট সমাজকর্মী, ছত্রছায়া গ্রুপের কর্ণাধার নুতন ঘোষের ছেলে ঋত্বিকক ঘোষের ২১ তম জন্মদিন।এই উপলক্ষ্যে ঋত্বিক ঘোষের ইচ্ছানুসারে শালবনী ব্লকের চার নম্বর অঞ্চলের বাঁকিবাঁধ গ্রামের প্রান্তিক পরিবারের প্রায় পঞ্চাশজন কচিকাঁচাদের সাথে নিয়ে উদযাপিত হলো জন্মদিনের অনুষ্ঠান। ঋত্বিকের পরিবারের পক্ষ থেকে শিশুদের মধ্যে বিতরণ করা হলো কেক,কলা,সেদ্ধ ডিম, বিস্কুট ,বেলুন, চকলেট ইত্যাদি।

এই জন্মদিন পালনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছত্রছায়া গ্রুপের শুভাকাঙ্ক্ষী শালবনী ব্লকের চার নম্বর অঞ্চলের অঞ্চল প্রধান কৌশিক দলুই , ঋত্বিকের বাবা নুতন ঘোষ , শুভানুধ্যায়ী প্রশান্ত মাইতি ,তরুণ দণ্ডপাট, রাজু গরাই প্রসেনজিৎ কয়োড়ী, আপন ঘোষ ও কৃষ্ণেন্দু দোলুই প্রমুখ। ছেলের এহেন উদ্যোগ খুশি ঋত্বিকের মা মিতা ঘোষ সহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা।

ভাঙড় রত্ন সম্মাননা পেলেন শিক্ষক-সাহিত্যিক মহম্মদ মফিজুল ইসলাম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাড়িতে অনুষ্ঠান না করে গ্রামের প্রান্তিক কচিকাঁচাচাদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন শালবনীর রিত্বিক

আপডেট : ৫ জুলাই ২০২১, সোমবার