২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩
২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩

চাঁচলের জগন্নাথপুর নৌকাডুবী ঘটনায় নিখোঁজ রয়েছে মৌসুমী পারভিন

উজির,আলী,চাঁচলঃ চাচলের মহানন্দা নদীতে নৌকা ডুবির ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় জগন্নাথপুর ঘাট এলাকায়। উদ্ধার হচ্ছে দেহ কিন্তু খোঁজ নেই ছয় বছরের এক শিশুর। বৃহস্পতিবার নদীর ওপার মুকুন্দপুরে ছিল বাইচ প্রতিযোগীতার মেলা। গ্রাম্য মেলার অনুষ্ঠানে অনেকেই কুটম্বদের আমন্ত্রণ করেন।চাঁচল~১নং ব্লক ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নপুরের বাসিন্দা আকতার আলী(৩৮) মুকুন্দপুর মেলায় বোনের বাড়িতে যান।

মেলা দেখে ছয় বছরের শিশু নিয়ে নৌকায় চেপে বাড়ি ফিরছিলেন আকতার। মাঝ নদীতেই ঘটে নৌকাডুবী ঘটনা। কোনো মতে প্রানের ঝুকি নিয়ে সাঁতার কেটে নদীর কিনারায় পৌছান আকতার বলে জানান। কিন্তু ডুবন্ত নৌকায় রয়ে যায় তার মেয়ে মৌসুমী পারভিন(৬) বলে জানান বাবা আকতার। মহানন্দা নদীতে দুর্যোগ বাহিনী দ্বারা চলছে উদ্ধার কার্য। তিনদিন ধরে নিখোঁজ রয়েছে কন্যা শিশু। খোঁজ না মেলায় পরিবার শোকের আবহে কাটছে। মেয়ের খোঁজ মিলবে কি? প্রশ্নের মুখে প্রশাসন।চাঁচল থানায় নিখোঁজ ডায়েরী করবেন বলে জানান আকতার আলী।

রেললাইনের পাশে পড়ে যুবক, আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় বামনহাট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চাঁচলের জগন্নাথপুর নৌকাডুবী ঘটনায় নিখোঁজ রয়েছে মৌসুমী পারভিন

আপডেট : ৫ অক্টোবর ২০১৯, শনিবার