সেখ সামসুদ্দিন : ২৭ মার্চঃ মেমারি কলেজের এনএসএস ইউনিট ১ ও ২ এর ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় কলেজের সেমিনার কক্ষে সারভাইকাল ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেমিনারের উদ্বোধন করেন মেমারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী। সেমিনারে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলার ডেপুটি সিএমও এইচ-২ ডাঃ সুবর্ণ গোস্বামী। সেমিনারে অংশগ্রহণ করেন কলেজের ছাত্রী ও অধ্যাপিকাদের সঙ্গে কিছু সংখ্যক ছাত্র, অধ্যাপক ও অশিক্ষককর্মীবৃন্দ। অধ্যক্ষ জানান তিনি সারা বছর ধরে কিছু না কিছু নতুন উদ্যোগ নিয়ে কাজ করে চলেছেন। গতকাল থেকে শুরু করেছেন ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজের মধ্যে অধ্যাপক বিনিময় করে ছাত্র-ছাত্রীদের ক্লাস। খুব শীঘ্রই থ্যালাসিমিয়া সচেতনতায় সেমিনার করবেন। এছাড়াও বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে পাশ করে যাওয়া ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ ও ক্যাম্পাসিং এর মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পেয়েছে। তবে এদিনের সেমিনার থেকে মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন বলে জানান অধ্যক্ষ।
৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩
BREAKING :
সারভাইকাল ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সেমিনার কলেজে
-
নতুন গতি - আপডেট : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
- 14
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























