সুবিদ আলি মোল্লা, নতুন গতি: উত্তর দিনাজপুর রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের ছাত্র আবু সামা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। ৪৯৫ পেয়ে সে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। গত ৪ঠা জুন ,২০২৩ উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত রহমতে আলম মিশনে কৃতি ছাত্র আবু সামা কে সংবর্ধনা দিলেন মিশনের সম্পাদক ,ম্যানেজিং কমিটির সদস্য মন্ডলী, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। আবু সামা তার বক্তব্যে জানালেন “দৈনিক ৮থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করতাম । আমার এই সাফল্যের ক্ষেত্রে আমার বাবা-মা,বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের সহায়তা ও আমার নিজের প্রচেষ্টা ছিল। কোন গৃহ শিক্ষকের সহায়তা আমি পাইনি।” মিশনের পক্ষ থেকে আবু সামার হাতে শংসা পত্র তুলে দেয় মিশন সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
সম্বর্ধিত হলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী আবু সামা
-
নতুন গতি - আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























