সামিম হোসেন,সাগরদিঘি,মুর্শিদাবাদ : সাগরদিঘির গৌরীপুর হাই স্কুল মাঠে ৩৫ ঊর্ধ্ব প্রাক্তনীদের নিয়ে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল গোধূলি লগ্ন।মোট আটটি দল এই খেলায় অংশগ্রহণ করে। প্রাক্তনীদের নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয় ২০ ফেব্রুয়ারি রবিবার। প্রাক্তন ৩৫ ঊর্ধ্ব খেলোয়ারদের বিনোদন ও সম্মানের জন্য ২০২০ সালে শুরু হয় এই গোধূলি লগ্ন।সাগরদিঘির সাইদুর রহমান, মিনহাজুদ্দিন আহমেদ বাইরন,জমিনুল হক ডালিম, শিলন হাজরা প্রমুখরা টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। এই খেলায় উপস্থিত ছিলেন আব্দুল আলিম,ইমাম হাসান,এম এস আলম,অরুপ মন্ডল,রিঙ্কু,হাবিবুর রহমান, আপেল,সুব্রত সিংহ,মইদুল ইসলাম, বিজয় বিশ্বাস প্রমুখরা। ফাইনালে খেলায় সুযোগ পায় অগ্নিবীণা ও সোনার তরী টিম দুটি খেলার ।গোধূলি লগ্নের আয়োজকরা এদিনের বিজয়ী টিম সোনার তরীকে ট্রফি তুলে দেন ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদরুল আমিন,আরব আলি,তারিফ ইসলাম, পানবোর হোসেন,সাকিলুর রহমান, সাহিন হোসেন প্রমুখ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























