রহমতুল্লাহ, সাগরদিঘী : রবিবার মুর্শিদাবাদের সাগরদিঘী পূর্ব চক্র স্তরীয় সমস্ত প্রাথমিক, নিম্নবুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৪৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সাগরদিঘী এস এন হাই স্কুল মাঠে। এদিন সাগরদিঘী ব্লকের বাড়ালা, সাগরদিঘী গোবর্ধনডাঙ্গা, পাটকেলডাঙ্গা, কাবিলপুর সহ মোট ছয়টি অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সাগরদিঘীর ভারপ্রাপ্ত অধিকারীক বিজন রায়, সাগরদিঘী পূর্ব চক্রের এস.এই.আলি আমজাদ,সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান, সাগরদিঘী পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শফিকুর রহমান, জেলা পরিষদ সদস্য ভারতী হাজদা, সাইফুল ইসলাম, শিলন হাজরা, সচিন পাল প্ৰমুখ। এদিনের খেলায় কাবিলপুর অঞ্চল ১ম প্রাপ্ত পয়েন্ট ৬০,বারালা অঞ্চল ২য় প্রাপ্ত পয়েন্ট ৩৭, গোবর্ধন ডাঙ্গা অঞ্চল ৩য় প্রাপ্ত পয়েন্ট ৩৫,খেলা শেষে বিজয়ী ছাত্র -ছাত্রীর হাতে স্কুলের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সাগরদিঘী পূর্ব চক্রের ৪৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
-
নতুন গতি - আপডেট : ২১ জানুয়ারী ২০২৪, রবিবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























