২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

রাজনগর থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে সচেতনতা শিবির। খান আরশাদ, বীরভূম।

নতুন গতি নিউজ ডেস্ক : উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া দের নিয়ে সোমবার সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। শিবিরে উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি, সন্তোষ কুমার জানা, ভিলেজ পুলিশ দেবাশীষ ওঝা, রাজনগর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক স্বরূপ আচার্য সহ রাজনগর থানার পুলিশ কর্মী, রাজ নগর উচ্চ বিদ্যালয় এর অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীগণ। ওসি সঞ্চয়ন ব্যানার্জি বলেন জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন সম্বন্ধে সচেতনতা করার লক্ষ্যেই এই শিবির। দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে এবং যার বেশিরভাগ কারণটাই হেলমেট না পরার জন্য। তাই পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী প্রচেষ্টা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের সচেতনতা বাড়েনি। তাই আমাদের প্রত্যেকের উচিত বাইক বা স্কুটি চালানোর সময় হেলমেট পরে চালানো। সন্তোষ কুমার জানা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা বাইক চালানোর সময় নিজেদের বয়সের খেয়াল করবে কারণ ১৮ বছর না হলে বাইক চালাতে পারবে না। বাইক ও স্কুটি চালানোর সময় লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখবে। শিক্ষক স্বরূপ আচার্য বলেন ট্রাফিক আইন সব সময় মেনে চলা উচিত। হেলমেট পরলে যেমন বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় তেমনি নিজের পরিবারকে ও সুরক্ষিত রাখা যায়। কারণ পরিবারের কোনো একজনের দুর্ঘটনায় মৃত্যু হলে তার ফল ভোগ করতে হয় পুরো পরিবারকেই।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগর থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে সচেতনতা শিবির। খান আরশাদ, বীরভূম।

আপডেট : ৮ জুলাই ২০১৯, সোমবার