০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২ আষাঢ় ১৪৩৩
০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২ আষাঢ় ১৪৩৩

রোনাল্ডো বলে দিলেন, আর বিশ্বকপে তিনি খেলবেন না

নিউজ ডেস্ক: ফুটবল থেকে নয়, তবে বিশ্বকাপ ফুটবল থেকে কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো এবার বিদায় নিচ্ছেন। তিনি নিন্দুকদের প্রিয়পাত্র। পান থেকে চুন খসলেই তাঁকে বাক্যবাণে রক্তাক্ত করতে ছাড়েন না সমালোচকরা। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লড়তে জানেন। প্রায় আড়াই দশক লম্বা কেরিয়ারে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন। তবে এবার হয়তো থামার সময় এসেছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়ে দিলেন, পর্তুগালের জার্সিতে আর বিশ্বকাপে খেলার স্বপ্ন তিনি দেখেন না। এটাই শেষ বিশ্বকাপ। এই টুর্নামেন্টটাকে উপভোগ করছেন। স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে রোনাল্ডো বলছেন, “আমি বিশ্বকাপটাকে উপভোগ করছি। সমর্থকদের ভালোবাসা উপভোগ করছি। হ্যাঁ, নিশ্চিতভাবেই এটা আমার শেষ বিশ্বকাপ। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।” সমালোচকদের জবাব দিয়ে সি আর সেভেন বলছেন, “আমাকে ২৩ বছর ধরে এভাবেই রক্তাক্ত করা হচ্ছে। কোনও লাভ হবে না। সময় নষ্ট।”

বিশ্বকাপে খেলার সম্ভাবনা বিশেষ না থাকলেও, এখনই অবসর ঘোষণা করছেন না রোনাল্ডো। করবেনই বা কেন, যে বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স নিয়ে এত সমালোচনা, সেই টুর্নামেন্টেও তো বিশ্বকাপের ইতিহাসে বয়স্কতম ফুটবলার হিসাবে গোল করেছেন। নয় নয় করতে করতে গোটা দুই ম্যাচের সেরা খেতাব জিতেছেন। গোল করেছেন তিনটি। ৪১ বছরের ‘বুড়ো’র লড়াইকে কুর্নিশ জানাচ্ছে তামাম ফুটবল দুনিয়া। ক্রিশ্চিয়ানোর সাফ কথা, “আমি অবসর নেব নিজের ইচ্ছায়। অন্য কেউ আমার অবসর নেওয়ার সময় ঠিক করে দেবে না। এখন রোনাল্ডোর বয়স ৪১। আগামী বিশ্বকাপ পর্যন্ত বয়স দাঁড়াবে ৪৫। ফলে আর পর্তুগালের জার্সিতে বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই। এটাই যে তাঁর শেষ বিশ্বকাপ হবে, সেটা আগেই জানিয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকার বোন কাটিয়া।

পটাশপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, চালু হলো নতুন দুটি সরকারি বাস পরিষেবা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রোনাল্ডো বলে দিলেন, আর বিশ্বকপে তিনি খেলবেন না

আপডেট : ৬ জুলাই ২০২৬, সোমবার