সুবিদ আলি মোল্লা, নতুন গতি : উত্তর ২৪ পরগনার ঐতিহ্যবাহী বিদ্যালয় দক্ষিণ চাতরা উচ্চ বিদ্যালয়। প্রতিবছরের মত এ বছরও গত ২৬ শে জানুয়ারি ২০২৫ প্রাক্তন ছাত্রদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠিত হলো পুনর্মিলন উৎসব। সকাল সাড়ে নটায় প্রাক্তন ও বর্তমান ছাত্রদের ২৬ শে জানুয়ারি ও মাদকবিরোধী ফেস্টুন নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। অনুষ্ঠানে সূচনা পর্বে প্রাক্তন শিক্ষক শ্রী নকুলচন্দ্র মল্লিক ও শিক্ষক হামিদুর রশিদ সাহেবকে পুষ্প স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এরপর শুরু হয় প্রাক্তন ছাত্রদের পরিচয় পর্ব। উদ্বোধনী সংগীত হিসেবে সমবেত কন্ঠে পরিবেশিত হয় আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। মূল মঞ্চে অনুষ্ঠানের পাশাপাশি ছিল প্রাক্তন ছাত্রদের পুস্তক ও চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে প্রদর্শিত হল লেখক প্রতাপচন্দ্র চট্টোপাধ্যায় সুবিদ আলি মোল্লা ও অনিরুদ্ধ আক্তারের বই । যাদের ছবি প্রদর্শিত হল তারা হলেন কৃষ্ণ কান্ত পাল,তৈয়ব উল ইসলাম ও অরিজিৎ আচার্য। প্রদর্শনীর পাশাপাশি ছিল চিকিৎসা শিবির। উপস্থিত ছিলেন ডাক্তার অমিত চক্রবর্তী, ডা: সত্য রঞ্জন দাস ও ডাক্তার সুজন মন্ডল। মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শ্রুতি নাটক তাহার নামটি রঞ্জনা । অভিনয়ে ছিলেন সুবিদ আলি মোল্লা ও অলিফা পারভিন। এরপর শুরু হয় সংগীতানুষ্ঠান । সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে কৃশানু রায় ,বিভাস বাগচী,কল্লোল ভট্টাচার্য, সনৎ মন্ডল,সুবিদ আলি মোল্লা, সুজন মন্ডল ও তাপস কর্মকার। শ্রোতাদের করতালিতে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।মুল মঞ্চে উপস্থিত ছিলেন পুনর্মিলন উৎসব কমিটির পক্ষ থেকে উজ্জ্বল চক্রবর্তী,শুভ শংকর মজুমদার, আমিনুল ইসলাম, ডাক্তার অমিত চক্রবর্তী, ডাক্তার রউফ মোল্লা,জিন্নাত মন্ডল ডাঃ সত্য রঞ্জন দাস ও আরো অনেকে।
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















