২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩

পূর্ব বর্ধমানের গলসি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে ২১ জুলাই এর মহাসমাবেশের সমর্থনে একটি মহা মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদদাতা: পূর্ব বর্ধমান জেলার গলসি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে ২১ জুলাই এর মহাসমাবেশের সমর্থনে একটি মহা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির পুরোভাগে ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী,বিধায়ক অলোক মাজি, ব্লক সভাপতি জাকির হোসেন প্রমুখ। তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এবং ২১ জুলাইয়ের মহাসমাবেশ সফল করতে আমাদের এই মহামিছিল। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বাংলায় মানুষের ঐক্য রক্ষার লড়াই চালিয়ে যাবে। এদিনের মহামিছিলে মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতো। মহামিছিলের সাফল্য কর্মীদের মনোবলকে উজ্জীবিত করবে বলে নেতৃত্বের ধারণা।

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পূর্ব বর্ধমানের গলসি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে ২১ জুলাই এর মহাসমাবেশের সমর্থনে একটি মহা মিছিল অনুষ্ঠিত হয়।

আপডেট : ১৫ জুলাই ২০১৯, সোমবার