২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩
২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩

কালীগঞ্জে বিজেপি নেতা মুকুল রায় ঘিরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়ার কালীগঞ্জে গান্ধী সংকল্প যাত্রায় বিজেপি নেতা মুকুল রায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী। বিজেপি কর্মীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস।কৃষ্ণনগর থেকে প্রথমে সংকল্প যাত্রা যোগ দেওয়ার কথা কালীগঞ্জের দেবগ্রামে। কালীগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে মুকুল রায় ঢোকামাত্রই কেন্দ্রীয় নেতাকে লক্ষ্য করে তৃণমূলের দলীয় পতাকা কাঁধে নিয়ে চোর চোর বলে কটাক্ষ করতে শুরু করে তৃণমূল কংগ্রেস সমর্থকরা। যদিও এসব নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ কেন্দ্রীয় বিজেপি নেতা মুকুল রায়। তার সাফকথা এরাই বিজেপি ক্ষমতায় এলে বিজেপিতে আসবে। কেন্দ্রীয় নেতা আরও বলেন, গত লোকসভা নির্বাচনে বাংলার মানুষ জনাদেশ দিয়েছে গণতন্ত্রের পক্ষে মমতার বিপক্ষে।এই জনাদেশ মমতা ব্যানার্জি মানতে রাজি নয়। তাই জোর করে পুলিশ দিয়ে ক্যাডার দিয়ে বাংলার গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। রাজ্যের পুলিশকে এক হাত নিয়ে কেন্দ্রীয় নেতা মুকুল রায় বলেন পুলিশ আর পুলিশ নেই পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে। আজ পুলিশ এমন করছে কাল যখন ক্ষমতার পরিবর্তন হবে পুলিশ তখন দৌড়াবে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় নেতা মুকুল রায়। গত চারদিন ধরে নদীয়ার মাটি আঁকড়ে পড়ে আছেন তিনি। স্বাভাবিকভাবে বলাই যায়, নদিয়ার প্রত্যেকটি ব্লক থেকে শুরু করে একেবারে তৃণমূল স্তরের সংগঠন তার হাতের তালুর মতো চেনা। কৃষ্ণগঞ্জ এর বিধায়ক সত্যজিৎ খুনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নাম জড়িয়ে দিয়েছিল মুকুল রায়ের। আদালতের নির্দেশে বিগত লোকসভা নির্বাচনে তিনি প্রচারে আসতে পারেনি নদিয়ায়। তাই সামনেই নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আছে সেটাই বিধানসভা নির্বাচনে নদিয়ায় তৃণমূলকে নিশ্চিহ্ন করতে চান মুকুল রায়।

রেললাইনের পাশে পড়ে যুবক, আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় বামনহাট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কালীগঞ্জে বিজেপি নেতা মুকুল রায় ঘিরে বিক্ষোভ

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার