সেখ সামসুদ্দিন, ২৬ ডিসেম্বরঃ আমেরিকার লাস ভেগাসে ইউনিভার্সিটি অফ নিভাডা মেডিকেল কলেজের অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর প্রবাসী বাঙালি চিকিৎসক মেমারির কৃতী সন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ-র আর্থিক আনুকূল্যে স্থানীয় প্রতিনিধি সেখ সামসুদ্দিনের সহযোগিতায় মেমারি হাসপাতালের যক্ষ্মা রোগীদের ২০ জনকে পঞ্চম দফায় খাদ্যদ্রব্য প্রদান করা হয়। আজ মেমারি হাসপাতালের সমষ্টি স্বাস্থ্য অধিকর্তা করণের সামনে ২০ জন যক্ষ্মা রোগীর হাতে পঞ্চম মাসের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সোয়াবিন, ১ লিটার সরিষা তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এই খাদ্যদ্রব্যের প্যাকেট রোগীদের হাতে তুলে দেন সমাজসেবী ও মাস কমিউনিকেশন ও জার্ণালিসম বিভাগের স্নাতকোত্তর ফাইনাল ইয়ারের ছাত্রী সামসদ আলগম পরী, চিকিৎসক প্রতিনিধি ও সমাজসেবী সেখ সামসুদ্দিন, যক্ষ্মা বিভাগের দুই অফিসার অভিষেক ব্যানার্জী ও শিল্পা মণ্ডল সহ স্বাস্থ্য কর্মীগণ। এদিনে যক্ষ্মা বিভাগের অফিসার অভিষেক ব্যানার্জী প্রবাসী চিকিৎসকের এইভাবে দুঃস্থ রোগীদের পুষ্টিকর খাদ্য দিয়ে মানবসেবায় উদ্যোগী হওয়ায় ভুয়সী প্রশংসা করেন।
২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩
BREAKING :
প্রবাসী বাঙালি চিকিৎসকের পঞ্চম দফায় যক্ষ্মা রোগীদের খাদ্যদ্রব্য প্রদান
-
নতুন গতি - আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার
- 27
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























