২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩

BREAKING NEWS –প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণ কাণ্ডের ৪ অভিযুক্ত নিহত পুলিশ এনকাউন্টারে

নতুন গতি,ওয়েব ডেস্ক, ৬ ডিসেম্বর : হায়দরাবাদের পশু চিকিত্‍‌সককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চার অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল তেলেঙ্গানা পুলিশ। ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর এই এনকাউন্টারের ঘটনা ঘটে। ওই পথেই পালানোর চেষ্টা করছিল অভিযুক্তরা।হায়দরাবাদ পুলিশের দাবি, শুক্রবার ভোর সাড়ে ৩টের সময় পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়েছে৷

শাদনগরের যে রাস্তায় ওই চিকিৎসকের অগ্নিদগ্ধ দেহ পাওয়া গিয়েছিল, সেখানেই এই ঘটনা ঘটে। চারজনই পুলিশের গুলিতে মারা গিয়েছে বলে জানিয়েছে তেলেঙ্গানা পুলিশ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার পুনর্নিমাণের জন্য তাদের ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, তখনই তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ।

গত ২৭ নভেম্বর শামসেরাবাদের টোলপ্লাজার কাছে পেশায় পশু চিকিৎসক মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়।২৯ নভেম্বর অভিযুক্ত চার জনকেই গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশ। কড়া সুরক্ষায় অভিযুক্তদের চেরলাপল্লি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। বুধবার রাতে ঠিক হয় হয়েছিল? শুক্রবার ভোররাতে অভিযুক্তদের নিয়ে সেই ঘটনারই পুনর্নির্মাণ করছিল পুলিশ। সেই সময়ই ওই চার অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের মৃত্যু হয় হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চারজনের।

পুলিশ সূত্রে জানা যায়, মহিলা পশু চিকিৎসকে প্রথমে অপহরণ করে ধর্ষণ করে এই চার অভিযুক্ত। পরে শ্বাসরোধ করে খুন করে চিকিৎসকের দেহ পুড়িয়ে দেয় তারা। রীতিমত পরিকল্পনা করেই ধর্ষণ ও খুন করা হয়েছিল মহিলা পশু চিকিৎসককে। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ মহিলা পশু চিকিৎসককে টোল প্লাজায় স্কুটি পার্কিং করতে দেখেন ওই চার যুবক। তারা তখনই তরুণীকে ধর্ষণের পরিকল্পনা করে। রাত ৯টার পর নিজের কাজ সেরে আবার টোল প্লাজায় ফেরেন যুবতী চিকিৎসক। তিনি দেখেন স্কুটির চাকা ফুটো হয়ে গিয়েছে। কীভাবে বাড়ি ফিরবেন, কিছুই বুঝতে পারছিলেন না তিনি। সেই সময় দুই অভিযুক্ত তাঁর কাছে আসে। স্কুটি সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় তারা। দু’জনে গ্যারেজ খোঁজার অছিলায় স্কুটি নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তারা স্কুটি নিয়ে ফিরে আসে। দোকান বন্ধ বলে চিকিৎসককে জানানো হয়। তারপরই চলে পাশবিক অত্যাচার।

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

BREAKING NEWS –প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণ কাণ্ডের ৪ অভিযুক্ত নিহত পুলিশ এনকাউন্টারে

আপডেট : ৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার