সম্প্রীতি মোল্লা,বর্ধমান : প্রয়াত সাংবাদিক সনজিত সেনের পরিবারের পাশে দাড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান সহযোদ্ধা।গত পরশু সন্ধ্যায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন সাংবাদিক সঞ্জিত সেন।প্রয়াত সঞ্জিত বাবু ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে, তার একটি ছোট্ট মেয়ে রয়েছে সে ক্লাস ফাইভে পড়ে।এদিন বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে সভাপতি ঋষিগোপাল মন্ডল,সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়,সৌমিত্র হাজরা,সুশান্ত বাগরা সঞ্জিত বাবুর বাসভবনে গিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করেন এবং আশ্বাস দেন তার মেয়ের পড়াশোনার জন্য যাবতীয় দায়িত্ব সংগঠন নেবে। এই কর্মকাণ্ডে বর্ধমান সহযোদ্ধার পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ ধান্য ব্যবসায়ী সমিতির সভাপতি বিশ্বজিৎ মল্লিক,কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসীমউদ্দীন এবং মানুষ মানুষের জন্য সংস্থার সভাপতি শেখ পিন্টু।
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















