১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

দ্বিতীয় হুগলি সেতু থেকে আত্মহত্যার চেষ্টা ছাত্রর; বাঁচিয়ে দেয় পুলিশ

হুগলি: দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক একাদশ শ্রেণির ছাত্রর। তবে পুলিশী তৎপরতায় প্রাণ বাঁচে তার। এরপর ওই ছাত্রকে তার বাবা মার হাতে তুলে দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে টালিগঞ্জের বাসিন্দা ওই ছাত্র দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।এক এনবিএফ কর্মী ব্যাপারটি দেখে ফেলে , সাথে সাথে পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে তাকে।

ঘটনা প্রসঙ্গে জানা গেছে ওই একাদশ শ্রেণির ছাত্র বাবার একাউন্ট থেকে 10 হাজার টাকা উঠিয়ে নিয়ে একটি অনলাইন গেম লগইন করে। এরপর সে ওই গেম খেলতে গিয়ে হেরে যায়। সেই ক্ষেত্রে টাকা আর ফেরত পাবে না এই অবসাদে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্র।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দ্বিতীয় হুগলি সেতু থেকে আত্মহত্যার চেষ্টা ছাত্রর; বাঁচিয়ে দেয় পুলিশ

আপডেট : ২১ মার্চ ২০২২, সোমবার