২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ফোনে শ্লীলতাহানির খবর পেয়ে অভিযুক্তকে ১০ মিনিটে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ।

নতুন গতি নিউজ ডেস্ক : গতকাল দুপুর সওয়া ১টা নাগাদ লালবাজার কন্ট্রোল রুমের ১০০ নম্বরে ফোন করেন এক মহিলা। জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করেছে। ভরদুপুরে মির্জা গালিব স্ট্রিট দিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। একজন লোক এসে আচমকা তাঁর পথ আটকানোর চেষ্টা করে। তিনি বাধা দিলে লোকটি শ্লীলতাহানি করে তাঁর।

লালবাজার কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় ওসি পার্ক স্ট্রিট থানার সঙ্গে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান পার্ক স্ট্রিট থানার পুলিশ। সেই তরুণীকে উদ্ধার করেন। অভিযুক্ত লোকটিকে গ্রেপ্তার করা হয়।

ধৃতের নাম মহম্মদ সাদিস। শ্লীলতাহানির শিকার ওই তরুণীর করা অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি ধারায় পার্ক স্ট্রিট থানায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফোনে শ্লীলতাহানির খবর পেয়ে অভিযুক্তকে ১০ মিনিটে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ।

আপডেট : ১৩ জুলাই ২০১৯, শনিবার