০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত একাধিক

আক্তারুল খান, উলুবেড়িয়া: নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ১৬ নাম্বার জাতীয় সড়কের উলুবেড়িয়ার জামবেড়িয়া ব্রিজের কাছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের উদ্দেশে যাত্রী নিয়ে রওনা দিয়েছিল বাসটি। সন্ধ্যায় জামবেড়িয়া ব্রিজের কাছে পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায় বাসটি। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের বাস থেকে বের করে দ্রুত হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উলুবেড়িয়ার এসডিপিও-সহ পুলিশের আধিকারিকরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত একাধিক

আপডেট : ৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার