২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস নেতা পার্থ বটব্যাল

শুভদীপ পতি; হলদিয়া: ভোটের মুখে কংগ্রেসের ঘর ভাঙল পূর্ব মেদিনীপুরে। সাথে ঘর ভাঙল অন্যান্য দলেরও। আজ বিকেলে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে চৈতন্যপুরে এক সভার আয়োজন করা হয়েছিল। যেখানে কংগ্রেসের ঘর ভেঙে বহু কর্মী সাথীকে সাথে নিয়ে তৃণমূলে যোগ দিলেন জেলার দাপুটে কংগ্রেস নেতা পার্থ বটব্যাল।

পার্থ বটব্যাল বলেন, তিনি উন্নয়নের পক্ষে মানুষের সাথে থাকতে ভালবাসেন। তাই তাঁর এই পরিবর্তন। তিনি আরও বলেন, আগামী ১২ই মে আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে চৈতন্যপুরের বুকে বিশাল জনসভা করবেন। এছাড়াও, জেলার বিভিন্ন প্রান্তে গিয়েও সভা করতে তিনি প্রস্তুত।

আজকের এই সভায় কংগ্রেস নেতা কর্মীরা ছাড়াও বহু বিজেপি নেতা কর্মীদের যোগদান উল্লেখযোগ্য ভাবে লক্ষ্য করা গিয়েছে। সভায় পরিবেশ তথা পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই বলেন, আজকের এই জনসমাগম ছিল অপ্রত্যাশিত। অগণিত মানুষের উদ্দেশ্যে তিনি ভাষণে বলেন, মানুষের আশীর্বাদে মানুষকে ভালবেসে মানুষের পাশে সর্বদাই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এর সাথে তিনি ২০১৯শে কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দেন।

আজকের এই জনসভাকে ঘিরে জনতার ভীড়ে ঠাসা আজকের এই জনসভা ছিল চোখে পড়ার মত। হাজির ছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু নেতা ও কর্মীরা। এর সাথে কংগ্রেস বিজেপি সহ অন্যান্য দলের নেতা কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনায় জেলা রাজনীতিতে বিরোধীরা যে কোনঠাসা হয়েছে, তা আর বলার অবকাশ রাখে না।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস নেতা পার্থ বটব্যাল

আপডেট : ৭ এপ্রিল ২০১৯, রবিবার