১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩

অভিভাবক ও শিক্ষকের হাতাহাতি

মালদা, ৯ আগস্ট:  গাজোল ব্লকের বৈরগাছি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় রামনগর হাই মাদ্রাসার প্যারা টিচার শ্রী সুশান্ত কুমার সাহাকে ওই স্কুলেরই সপ্তম শ্রেণীর ছাত্র সাইরুল হকের পিতা আইনুল হক মারধর করেন। ঘটনায় আহত শিক্ষককে অন্যান্য শিক্ষকরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এই মুহূর্তে শিক্ষকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
জানা গেছে ঘটনার সূত্রপাত গত দু-তিন দিন আগে। শিক্ষক সুশান্ত বাবু ক্লাস নেওয়ার সময় আইনুল হক নামের ঐ ছাত্রকে সামান্য বকাঝকা করে। এরপর থেকেই নাকি ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে। ছাত্রটি তার পরিবারের লোকজনকে জানায় সুশান্ত সাহা নামে একজন শিক্ষক তাকে মারধর করেছেন। ছেলের অভিযোগের ভিত্তিতেই ছাত্রের বাড়ির লোকজন আজ সকালে চড়া হয় স্কুলে। এরপরে সুশান্ত সাহার সাথে তাদের বচসা বেধে যায়। কিছু বুঝে ওঠার আগেই ওই ছাত্রের অভিভাবকরা সুশান্ত বাবুকে মারধর করেন। ঘটনাকে কেন্দ্র করে স্কুলের অন্যান্য শিক্ষকরা স্কুল বন্ধ করে দেন। উক্ত বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

একাই ২ ফ্রন্টে লড়াই, মাঠ কাঁপাচ্ছেন সামিম আহমেদ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অভিভাবক ও শিক্ষকের হাতাহাতি

আপডেট : ৯ অগাস্ট ২০১৯, শুক্রবার