২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ইউক্রেনে আটকে থাকা ছাত্রী রিয়া অগ্নিহোত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন পাপিয়া ঘোষ

দার্জিলিং: ইউক্রেনে যুদ্ধকালীন পরিস্থিতিতে ওখানে আটকে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ । দার্জিলিং জেলার সমতল শিবমন্দির এলাকা বিধান পল্লী বাসিন্দা ছাত্রী রিয়া অগ্নিহোত্রি তারই মধ্যে একজন । যথেষ্ট উদ্বেগে রয়েছে তার পরিবার। আজ তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে পাশে থাকার ও সবরকম সাহায্যের আশ্বাস দিলেন পাপিয়া ঘোষ।তার বাড়ি গিয়ে তার পরিবারের সাথে দেখা করে দার্জিলিং জেলা সভাপতি জানান আমি বুঝতে পারছি ওদের মনের অবস্থা,যতক্ষন না ওদের মেয়ে বাড়িতে ফিরে না আসছে ওরা নিশ্চিত হতে পারবে না।

আমি ওদের সমবেদনা জানিয়ে এলাম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরকার আমাদের তৃণমূল কংগ্রেস যে ওদের সাথে আছে সেটাও জানিয়ে দিলাম।আমাদের পক্ষ থেকে যতখানি করতে পারা যায় আমরা ততখানি করবো জানালেন পাপিয়া ঘোষ।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনে আটকে থাকা ছাত্রী রিয়া অগ্নিহোত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন পাপিয়া ঘোষ

আপডেট : ২ মার্চ ২০২২, বুধবার