সেখ সামসুদ্দিন, ১২ ডিসেম্বরঃ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বইমেলা শুরু হলো আজ রবিবার। পূর্ব বর্ধমান জেলার পঞ্চম বইমেলায় মেমারি দু’নম্বর ব্লকের সাতগেছিয়া স্পোটিং ক্লাব ময়দানে আজ ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। অনুষ্ঠানের শুরুতেই শোভাযাত্রা সহকারে বইমেলা প্রাঙ্গণে উপস্থিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী, রাজ্যে ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, কারাগার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বিধায়ক বর্ধমান দক্ষিণের খোকন দাস, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, বিধায়ক অলোক মাঝি, তপন চ্যাটার্জি, জেলাশাসক প্রিয়াঙ্কা শিংলা, মেমারি ২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাঝি, মেমারি ২ পঞ্চায়েত সমিতি ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
পঞ্চম বইমেলায় মেমারি দু’নম্বর ব্লকের সাতগেছিয়া স্পোটিং ক্লাব ময়দানে
-
নতুন গতি - আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















