লুতুব আলি,নতুন গতি : ওম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে অনথালয়ে বিনামূল্যে বস্ত্র দান অনুষ্ঠান। উত্তর ২৪ পরগনার সোদপুর মুরাগাছা পেয়ারা বাগান, যুগবেরিয়াস্থিত শ্রী গৌরাঙ্গ গোবিন্দ মিশন সেবাশ্রম প্রাঙ্গণে এক অনন্য সমাজিক উদ্যোগের সাক্ষী থাকলো। ওম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে আয়োজিত এই বস্ত্রদান অনুষ্ঠানে অনাথালয়ের কন্যা শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট সোমা সিং দত্ত, সাধারণ সম্পাদক স্মরজিৎ দত্ত, উত্তর ২৪ পরগনার প্রেসিডেন্ট সুমিতা ভট্টাচার্য, সম্পাদক দীপঙ্কর সাহা, কো-অর্ডিনেটর সঞ্জয় সাহা সহ বহু স্বেচ্ছাসেবী সদস্য। এছাড়াও অনুষ্ঠানে যোগদান করেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশীষ সেনগুপ্ত, বিশিষ্ট গায়িকা ও লেখিকা রূপা চক্রবর্তী। সংস্থার সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে জানান, এই অনাথ শিশুরা আসলে অনাথ নয়, আমাদের সংস্থা তাদের পাশে রয়েছে এবং শুধু বস্ত্র দানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আগামী দিনেও তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমরা করছি। সেবাশ্রমের সভাপতি শর্মিলা দেবীদাসী আবেগপ্রবণ কণ্ঠে বলেন, শুধু বস্তুগত সাহায্য নয়, এই অসহায় কন্যা শিশুদের পাশে পিতৃস্নেহ ও মাতৃস্নেহ নিয়ে দাঁড়ানোই আসল প্রয়োজন। আমি নিজেকে তাদের মা মনে করি, আপনাদেরও আহ্বান জানাই যেন এই শিশুদের পাশে দাঁড়ানো যায়। অনুষ্ঠানের সূচনা হয় শিশুদের সুরেলা কন্ঠে কৃষ্ণ নাম পরিবেশনার মধ্য দিয়ে। পরবর্তীতে উপস্থিত অতিথিদের হাত ধরে মহালয়ার পুণ্য তিথিতে শিশুদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। পরিশেষে, সকলের প্রাসাদ গ্রহণের মাধ্যমে দিনের কর্মসূচির পরিসমাপ্তি ঘটে। এই বস্ত্র দান উৎসব শুধুমাত্র একটি দান কর্মসূচি নয়, বরং সমাজের দায়িত্ববোধের প্রতিফলন। হোম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর এই মানবিক পদক্ষেপ সকলের হৃদয়ে গভীরভাবে সারা জাগিয়েছে এবং অনাথ শিশুদের মুখে এনেছি আনন্দের হাসি।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
ওম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে অনথালয়ে বিনামূল্যে বস্ত্র দান অনুষ্ঠান।
-
নতুন গতি - আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- 12
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















